ছিনতাই করতে গিয়ে নিজ দলের কর্মীর হাতেই খুন!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: প্রতীকি
0

রাজধানীর জুরাইনে ছিনতাই করতে গিয়ে নিজ দলের কর্মীর হাতে খুন হয়েছেন আরেক ছিনতাইকারী জনি। দিনে অটোরিকশা চালালেও রাতে এই চক্র ছিনতাইয়ের সাথে নিয়মিত যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন পিবিআই।

আজ (রোববার, ১১ অক্টোবর) সংবাদ সম্মেলন করে পিবিআই এ তথ্য জনায়।

পিবিআই জানায়, গত ২৯ আগস্ট রাতে ছিনতাইয়ের জন্য বের হয়েছিলেন খুন হওয়া জনি। সঙ্গে ছিলো বপ্পি ও বারেক। এ সময় দুই জন পথচারীর পথ রোধ করে ফোন, নগদ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

পালিয়ে যাওয়ার সময় একজন পথচারী জনির সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। ওই ব্যক্তির হাত থেকে জনিয়ে ছাড়িয়ে আনতে ছোরা দিয়ে আঘাত করে বাপ্পি। পথচারীর শরীরে ছোরাটি না লেগে জনির বুকে লাগে। এতে মৃত্যু হয় জনির। পরে অভিযান চালিয়ে বাপ্পি ও বারেককে গ্রেপ্তার করে পিবিআই।

গ্রেপ্তার দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি।

এফএস