হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ভুক্তভোগী  ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের মানবন্ধন
বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের মানবন্ধন | ছবি: সংগৃহীত
0

আমানতকারীদের হেয়ারকাট বাতিল করে প্রজ্ঞাপন ও ভূক্তভোগীদের ব্যাংকে থাকা সঞ্চয়ের টাকা ফিরিয়ে দিতে সচিবালয়মুখী লংমার্চ ও বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন।

সংগঠনটির পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার, ২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন করা হয়।

সঞ্চয়কারীরা অভিযোগ করেন, বহু বছরের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে জমা রেখেও আজ চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমানতের অর্থ ফেরত না পাওয়ায় চিকিৎসা, সন্তানের পড়াশোনা, ব্যবসা ও দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ সঞ্চয়কারীদের।

এ অবস্থায় বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন সরকারের ঘোষিত আমানত ‘হেয়ারকাট’ নীতির তীব্র বিরোধিতা করে তা সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে।

সংগঠনটির বক্তব্য, আমানতকারীদের কষ্টার্জিত সঞ্চয় থেকে কোনো ধরনের কর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে শতভাগ আমানত দ্রুত ফেরত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এএইচ