সেপ্টেম্বরের ১৯ দিনে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ০.৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর-এই তিন দিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। এ হিসাবে এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।—বাসস

এএইচ