যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল (শুক্রবার, ৩ জুলাই) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (শনিবার, ৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মনিরুল ইসলাম (২৪), দেবাশীশ রায় (৪১), মো. রাসেল হোসেন (৩৬), বিল্টন দে (৩২), মামুন পেদা (৩৬), মো. মাসুদ হাওলাদার (২৫), আরিফ খাঁ (২৮), শাকিল (২৬), মো. সাজ্জাদ হোসেন জেবিন (৩০), মো. জাহাঙ্গীর আলম সুজন (৩৫), মো. নজরুল ইসলাম (৩২), মো. রাব্বি (৩০), মো. রাব্বি ওরফে ডিব্বা রাব্বি (২৭), মো. ওমর ফারুক (২১), মেহেদী হাসান আশিক (২১), মুন্না (২১), রাফি (১৯), আরিফ (২৪), রাকিব হোসেন (২৫), মো. রনি, রাব্বি (১৯), হৃদয় খাঁ (২৭), মো. মাহিন (৩২), আবুল কেরামত মো. জোনায়েদ ও মো. রায়হান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরানো মামলায়, দু’জনকে পরোয়ানামূলে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।—বাসস

এএইচ