বক্তারা বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করতে শুধু ঋণের পুনঃতফসিল নয়, পুনঃঅর্থায়ন করা জরুরি।’
এসময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘সবার আগে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করাই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
আরও পড়ুন:
তবে পুনঃঅর্থায়নের চেয়ে সমস্যা সমাধানে সরকারি অর্থায়নের অপচয় রোধ জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘জ্বালানী খাতে ১০ শতাংশ সিস্টেম লস কমাতে সরকার কাজ করছে।’
সামাজিক সুরক্ষা বিষয়ে বলেন, ‘এ ব্যবস্থাকে সার্বজনীন মডেলে রূপান্তর করার দিকে যাবে সরকার। দারিদ্র্য পরিস্থিতি কমাতে দৃশ্যমান কাজ হাতে নেয়া হয়েছে।’
এসময় ২০৩৫ সালের মধ্যে কর জিডিপির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও জানান তিনি।

 coalition ride on the back of a pickup truck in Kidal-320x167.webp)



