উৎপাদন
দিনাজপুরে বিদ্যুৎ সংকট: ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে জ্বালানি খরচ

দিনাজপুরে বিদ্যুৎ সংকট: ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে জ্বালানি খরচ

কৃষি, শিল্প ও ব্যবসা—দিনাজপুরের অর্থনীতির প্রায় প্রতিটি খাতই বিদ্যুতের ওপর নির্ভরশীল। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চলছে ঘন ঘন লোডশেডিং। ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে জ্বালানি খরচ। সবচেয়ে বেশি চাপে পড়েছেন কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তারা।

নাচ দেখাতে পারলেও কারখানায় কাজ করতে পারছে না চীনা কুংফু-লড়াকু রোবট

নাচ দেখাতে পারলেও কারখানায় কাজ করতে পারছে না চীনা কুংফু-লড়াকু রোবট

চীনা কুংফু-লড়াকু হিউম্যানয়েড রোবটগুলো নাচ দেখাতে পারলেও কারখানায় কাজ করতে পারছে না- এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। বলা হচ্ছে, শিল্প-কলকারখানার কাজের জন্য এই ধরনের রোবট অত্যন্ত ধীরগতির ও ভুলপ্রবণ। অভিযোগ উঠেছে, এসব রোবট উৎপাদন বর্তমান বাজারে লাভজনক নয়। বিশ্লেষকদের দাবি, বাজার দখলের দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে হিউম্যানয়েড রোবট উৎপাদন বাড়াচ্ছে চীন।

চলনবিলে সম্ভাবনার হাঁস খামার: বছরে উৎপাদন শত শত কোটি টাকার

চলনবিলে সম্ভাবনার হাঁস খামার: বছরে উৎপাদন শত শত কোটি টাকার

প্রাকৃতিক খাবার আর বিস্তীর্ণ জলরাশিকে কাজে লাগিয়ে সিরাজগঞ্জের চলনবিলে বাড়ছে হাঁস পালন। কম খরচে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন শত শত খামারি। প্রতিদিন উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ ডিম ও মাংস। প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতা ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে এ খাত আরও বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্প ও অর্থনীতিতে গ্যাস সংকটের থাবা: ব্যাহত উৎপাদন ও অর্থনীতি

শিল্প ও অর্থনীতিতে গ্যাস সংকটের থাবা: ব্যাহত উৎপাদন ও অর্থনীতি

দেশজুড়ে অব্যাহত গ্যাস সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে রান্না থেকে শুরু করে শিল্প উৎপাদন। ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য ঘাটতি নিরসনে শিল্পখাতে দ্রুত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ ও কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া জরুরি। এদিকে, সংকট মোকাবিলায় দেশে গ্যাসকূপ খনন ও উত্তোলনে জোর দেয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের।

কৃষিপণ্য উৎপাদনে শীর্ষে থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

কৃষিপণ্য উৎপাদনে শীর্ষে থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হলেও রপ্তানিতে এখনও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

নওগাঁয় খাল পুনঃখননে ফিরলো প্রাণ: দূর হচ্ছে সেচ সংকট, বাড়ছে ফসলের উৎপাদন

নওগাঁয় খাল পুনঃখননে ফিরলো প্রাণ: দূর হচ্ছে সেচ সংকট, বাড়ছে ফসলের উৎপাদন

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে চলছে খাল খনন কর্মসূচি। নওগাঁয় খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা উপকৃত হতে শুরু করেছে। খাল খননের ফলে সেচ সংকট দূরসহ বাড়ছে ফসলের উৎপাদনও।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেলো দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেলো দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, উদ্ভাবনী বিপণন, শ্রমিক কল্যাণ এবং পুষ্টিসমৃদ্ধ চা উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ সম্মাননা দেয়া হয়।

কাপ্তাই লেক সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

কাপ্তাই লেক সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

কাপ্তাই লেক সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। এসময় মাছের উৎপাদন বৃদ্ধি ও নাব্যতা ঠিক রাখতে কাপ্তাই লেকে খনন কাজ করা হবে বলেও ঘোষণা দেন তিনি। আজ (বুধবার, ৬ মে) দুপুরে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি অবতরণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী।

ঢিমেতালে চলছে বড়পুকুরিয়া: ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বিপরীতে উৎপাদন নামমাত্র

ঢিমেতালে চলছে বড়পুকুরিয়া: ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বিপরীতে উৎপাদন নামমাত্র

ঢাকঢোল পিটিয়ে ২০০৬ চালু করা হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। শুরুতে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট চালু হলেও ২০১৮ সালে ২৭৫ মেগাওয়াট সম্পন্ন আরও এক ইউনিট যোগ হয়ে উৎপাদন সক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াটে। তবে দেশের প্রথম কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্র কখনোই লক্ষ্যমাত্রার সমান বিদ্যুৎ দিতে পারেনি জাতীয় গ্রিডে। বর্তমানে ১২৫ মেগাওয়াট এর একটি ইউনিট ঢিমেতালে চললেও যে পরিমাণ উৎপাদন হচ্ছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

নারায়ণগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদনে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদনে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাব। আজ (বুধবার, ৮ এপ্রিল ) উপজেলার কাচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেয়াজ ফুড প্রডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

কৃষক কার্ড: মিলবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, বিমা ও ঋণ

কৃষক কার্ড: মিলবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, বিমা ও ঋণ

জিডিপিতে কৃষির ভূমিকা উল্লেখযোগ্য হলেও কৃষকদের সুরক্ষায় নেই তেমন কোনো পদক্ষেপ। বর্তমান সরকার কৃষকদের সুরক্ষা দিতে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে। যে কার্ডের মাধ্যমে কৃষক পাবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বিমাসহ পণ্য বিক্রয়ের সুবিধা। প্রান্তিক কৃষকরা বলছেন, এসব সুবিধা নিশ্চিত হলে দেশের কৃষি ও কৃষক ঘুরে দাঁড়াবে। বাড়বে শস্যের উৎপাদন। নিশ্চিত হবে কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা।

সিপিডির বৈঠকে উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের

সিপিডির বৈঠকে উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের

অবকাঠামোগত উন্নয়ন থেকে বেরিয়ে উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন: স্বল্প ও দীর্ঘমেয়াদে নতুন সরকারের করনীয়’ শীর্ষক গোল টেবিল আলোচনায় এ তাগিদ দেন তারা।