
বিগত সরকার দেশের বনভূমি ধ্বংস করেছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিগত সরকারের সময়ে দেশের বনভূমি ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকার হাউজিং মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে তিনি এ কথা বলেন।

সখীপুরে সড়ক থেকে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্র লালন করেছেন।

মির্জাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধসহ আটক ১
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে পিকআপসহ চালককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে।

যে সংকট চলছে এটা আমাদের নয়, ১৮ বছরের ফ্যাসিবাদ এটি তৈরি করেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, এটা ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোলনের জন্যে প্রাণান্তকর চেষ্টা করছে। ইনশা আল্লাহ অতিদ্রুত এই সংকট আমরা উত্তোলন করবো।

নাগরপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের পাঁচ দিন পর মো. শামীম (২৩) নামের এক কলেজ ছাত্রের মরদেহ মাটির নিচ থেকে বস্তবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (রোববার, ২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালেঙ্গা (জোয়াহের আলীর চালা) গ্রামের মৃত কানছু সেখের ছেলে আব্দুল গফুর (৪২)।

টাঙ্গাইলে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) দুপুরে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে রাজমিস্ত্রি ফয়সাল হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলের কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।