পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। সেসময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়।
আরও পড়ুন:
কথা কাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী। এসময় আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’





