জেলা: শরীয়তপুর
জয়ন্তী নদীতে সেতু কমাবে দূরত্ব; গতি পাবে দক্ষিণাঞ্চলের বাণিজ্য

জয়ন্তী নদীতে সেতু কমাবে দূরত্ব; গতি পাবে দক্ষিণাঞ্চলের বাণিজ্য

শরীয়তপুর ও বরিশালের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগে জয়ন্তী নদীতে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে ঢাকা-চট্টগ্রামের যোগাযোগে তৈরি হবে নতুন সম্ভাবনা। কৃষিপণ্য ও মাছ পরিবহনসহ ব্যবসা-বাণিজ্যে আসবে গতি।

শরীয়তপুরে আবারও মজুতকৃত ককটেল বিস্ফোরণ, আহত ১

শরীয়তপুরে আবারও মজুতকৃত ককটেল বিস্ফোরণ, আহত ১

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশবাগানে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও দুটি বসতঘর।

শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন; পুড়েছে প্রাইভেট কারসহ ১২ মোটরসাইকেল

শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন; পুড়েছে প্রাইভেট কারসহ ১২ মোটরসাইকেল

শরীয়তপুরে একটি আবাসিক হোটেলের বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গিয়েছে। এছাড়াও ভবনটিতে আটকা পড়া ১৭ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। এসময় ধোয়ায় এক ব্যক্তি আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।

মামলা জটিলতায় হাসপাতাল চালু না হওয়ায়, বাড়ছে জনদুর্ভোগ— সেবা থেকে বঞ্চিত নড়িয়াবাসী

মামলা জটিলতায় হাসপাতাল চালু না হওয়ায়, বাড়ছে জনদুর্ভোগ— সেবা থেকে বঞ্চিত নড়িয়াবাসী

২০২১ সালে শুরু হয়ে ২০২৪ সালের মাঝামাঝি কাজ শেষ হলেও মামলা জটিলতায় চিকিৎসাসেবা চালু করতে পারেনি শরীয়তপুরের ৫০ শয্যার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আধুনিক সব সুবিধা থাকার পরও উদ্বোধন না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, খোয়া যাচ্ছে মূল্যবান জিনিসপত্র। সমস্যা সমাধান করে দ্রুত হাসপাতালটি চালুর কথা জানিয়েছে প্রশাসন।

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শরীয়তপুরে পরিত্যক্ত আশ্রয়ণ প্রকল্প, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

শরীয়তপুরে পরিত্যক্ত আশ্রয়ণ প্রকল্প, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত করতে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছিল একশত ঘর। কিন্তু শরীয়তপুরের নড়িয়ায় সেই প্রকল্পের অধিকাংশ ঘর এখন জনশূন্য। বসবাস না থাকায় একের পর এক চুরি হচ্ছে দরজা-জানালা, টিন ও বৈদ্যুতিক সরঞ্জাম। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ।

দুই দফায় টেন্ডার বাতিল, থমকে আছে ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ

দুই দফায় টেন্ডার বাতিল, থমকে আছে ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ

শরীয়তপুরের নড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সেতু নির্মাণ। কাজ শুরুর ৯ বছর পরও সেই স্বপ্ন যের অধরা। দুই দফা টেন্ডার বাতিলের পর নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হলেও শুরু হয়নি কাজ। সেতুর অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। ফলে নৌকায় নদী পারাপারই ভরসা লাখো মানুষের।

শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের অভিযোগ

শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের অভিযোগ

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের বিরুদ্ধে দায়িত্বরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।

স্বামীকে হত্যার পর মরদেহের খণ্ডাংশ ফ্রিজে লুকানোর সময় আটক স্ত্রী

স্বামীকে হত্যার পর মরদেহের খণ্ডাংশ ফ্রিজে লুকানোর সময় আটক স্ত্রী

শরীয়তপুরে প্রবাসী স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে ফ্রিজে লুকানোর সময় পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে পালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পুলিশ।

ভূমি অধিগ্রহণ অনিয়মে থমকে আছে শরীয়তপুর-চাঁদপুর সড়ক প্রকল্প

ভূমি অধিগ্রহণ অনিয়মে থমকে আছে শরীয়তপুর-চাঁদপুর সড়ক প্রকল্প

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে উঠে এসেছে বিস্ময়কর অনিয়মের চিত্র। অভিযোগ রয়েছে, অর্ধেক ভূমি অধিগ্রহণেই শেষ হয়ে গেছে প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা। এখন নতুন করে চাওয়া হয়েছে আরও ৪১৫ কোটি টাকা। অনুসন্ধানে উঠে এসেছে, নানা অনিয়মও অর্থ আত্মসাতের মতো অভিযোগ।