জেলা: পঞ্চগড়
পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দু’জন গ্রেপ্তার

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দু’জন গ্রেপ্তার

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ‘ফুসলিয়ে ডেকে নিয়ে’ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকসহ দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও মানসিক কষ্টে বিষপান করে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

ভাদ্রের সকালে শীতের আমেজ; কুয়াশার চাদরে ঢাকলো পঞ্চগড়

ভাদ্রের সকালে শীতের আমেজ; কুয়াশার চাদরে ঢাকলো পঞ্চগড়

ভোরের আলো ফোটার আগেই যেন শীতের মতো নেমেছিল কুয়াশা। চারপাশ ঝাপসা, কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট। ভাদ্র মাসে কুয়াশার এমন দৃশ্য দেখে অনেকেই বিস্মিত। হিমালয় কন্যা পঞ্চগড়ে আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ভোরে দেখা দেয় মৌসুমের অস্বাভাবিক ঘন কুয়াশা।

পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তায় মিললো ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তায় মিললো ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তার ভেতরে ১২ কেজি গাঁজা বহনকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে জেলার বোদা উপজেলা সদরের বাইপাস মোড়ের মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পদার্থবিজ্ঞানে পড়েও চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, জরিমানা ২০ হাজার

পদার্থবিজ্ঞানে পড়েও চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, জরিমানা ২০ হাজার

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (সোমবার, ৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিন আজ (সোমবার, ৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন জিরোপয়েন্ট পরিদর্শন করেন।

দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় বেশি সার রয়েছে, তবে সম ডিস্ট্রিবিউশনে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো তারা; পঞ্চগড়ে ‘হানিট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো তারা; পঞ্চগড়ে ‘হানিট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ে ‘হানিট্র্যাপ’ চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ২৩ আগস্ট) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

গণধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত; বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

গণধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত; বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

পঞ্চগড়ে গণধর্ষণের অভিযোগে করা একটি মামলা তদন্ত ও ডিএনএ পরীক্ষায় মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অভিযুক্ত পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুধু আইন দিয়ে দুর্নীতি ও অপরাধ বন্ধ সম্ভব নয়: ফয়জুল করীম

শুধু আইন দিয়ে দুর্নীতি ও অপরাধ বন্ধ সম্ভব নয়: ফয়জুল করীম

শুধু আইন দিয়ে দুর্নীতি, অপরাধ, মদ-গাঁজা বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।