
বিএনপির প্রত্যেকটা ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: সংস্কৃতিমন্ত্রী
বিএনপির প্রত্যেকটা ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে আশ্বস্ত করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

পাম্পে তেল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ বন্ধুর
মাগুরার শ্রীপুরে পাম্পে তেল আনতে গিয়ে মহাসড়কে গাছের ডাল পড়ে প্রান্ত দত্ত ও মাহবুব নামে দুই বন্ধুর মৃত্যু হয়। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাতে ঢাকা–খুলনা মহাসড়কের মাগুরা সদরের কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শোকাহত পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

মাগুরায় বন্ধ জিকে সেচ প্রকল্প, গভীর নলকূপে বাড়ছে উৎপাদন খরচ
মাগুরায় বছরের পর বছর ধরে বন্ধ জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ। বাধ্য হয়ে কৃষকদের নির্ভর করতে হচ্ছে ইঞ্জিন চালিত গভীর নলকূপের উপর। এতে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহের দাবি চাষিদের।

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
মাগুরায় চাল বরাদ্দর কমিটিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ২০ জন আহত। গতকাল (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার বাটিকাডাঙ্গা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ এখন সরি বললেও, মূল্য নেই—নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেছেন, এখন যদি তারা এসে তাদের ভুল স্বীকার করে বা ‘সরি’ বলে, তবে তার কোনো মূল্য নেই। কারণ, সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়নের সুযোগও আর নেই। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) সকালে নিজ জেলা মাগুরায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি মাগুরা পৌরসভার নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন।

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত জন আহত হয়েছে। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কুল্লিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন
মাগুরা মোহাম্মদপুর উপজেলা আমিনুর রহমান ডিগ্রী কলেজের পাশে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মাগুরার মহম্মদপুরে খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১০ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।