
ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; চলতি মাসেই আক্রান্ত ৩১২
ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৩১২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেনীতে ২ মাদকসেবী আটক; ময়লা পুকুর পরিষ্কারে নামালো স্থানীয়রা
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেয়া হয়।

দলীয় মতভেদ থাকলেও ঐক্য ধরে রাখতে হবে: পরিবেশমন্ত্রী
বিএনপির নেতাকর্মীদের মধ্যে মত ও পছন্দের ভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে দল ও মানুষের বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, কারাগারে পাঠালো আদালত
ফেনী শহরে বিশেষ অভিযান চালিয়ে হানি ট্রাপ চক্রের দুই সক্রিয় নারী সদস্য, গণধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত ডাকাত ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ফেনী মডেল থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বাংলাদেশ’
জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বলে আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দাবি তুলে ধরবে।’

প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিড টাউন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উদ্যোগে শহিদ ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার পেলো নতুন বাড়ি
শহিদ পরিবার এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের গুলিতে নিহত ফেনীর জাতীয়তাবাদী যুবদল নেতা শহিদ মো. হারুনুর রশিদের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে হস্তান্তর করা হয়।

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১ অক্টোবর
ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর ফেনী সফর করবেন তিনি।

বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে: রিজভী
বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে গনতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।’

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত, আহত ১
ফেনী-লালপোল সড়কে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ (৩৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আখতারুজ্জামান (৩৫) নামে সংস্থাটির অপর এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি ধ্বংস, ৩ আড়তকে জরিমানা
ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় জেলি পুশ করে চিংড়ির ওজন বাড়ানো ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের অভিযোগে তিনটি মৎস্য আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে ফুলগাজীতে সমাজকল্যাণমন্ত্রী
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর ফুলগাজী সফর উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।