জেলা: বাগেরহাট
বাগেরহাটে কৃষকদের ৫ কোটি টাকার ওপরে ঋণ মৌকুফ করবে সরকার

বাগেরহাটে কৃষকদের ৫ কোটি টাকার ওপরে ঋণ মৌকুফ করবে সরকার

বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকা মৌকুফ করবে সরকার। সেই সঙ্গে কৃষকদের সুবিধার্থে ২৫টি খালের ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার খাল খনন এবং ৩৮ হাজার ৩০০ গাছ রোপণ করবে কৃষি বিভাগ।

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি হয়েছে। পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে।

বাগেরহাটে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় কিশোরীর মৃত্যু

বাগেরহাটে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় কিশোরীর মৃত্যু

বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে মোংলা শহরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় আহত হয় শিমু।

বাগেরহাটে ৬৫০ কেজি পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটে ৬৫০ কেজি পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটের মোংলায় নিষিদ্ধ ঘোষিত সাড়ে ৬শ কেজি পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে মোংলা কাঁচা বাজার থেকে এ পলিথিন জব্দ করা হয়।

খানজাহান আলী মাজারে কুমিরের মুখে কুকুর; তদন্ত প্রতিবেদনে যা এসেছে

খানজাহান আলী মাজারে কুমিরের মুখে কুকুর; তদন্ত প্রতিবেদনে যা এসেছে

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)—এর মাজার সংলগ্ন দিঘীতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। যাদেরকে কুকুরটি কামড়েছে তারা জলাতঙ্ক রোগের ঝুঁকিতে রয়েছেন। কুকুরটিকে ইচ্ছে করে কুমিরের মুখে দেয়ার প্রমাণ পাওয়া যায়নি। জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী

আগামী ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

কারাফটকে প্রথমবার মৃত সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম

কারাফটকে প্রথমবার মৃত সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম

বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাফটকে শেষবারের মতো স্ত্রী-সন্তানের লাশ দেখেছেন। গতকাল (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাকে স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন কারাবন্দি ছাত্রলীগ নেতা।

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের রামপালের খুলনা-মংলা মহাসড়কের ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটে-৪ আসন বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

বাগেরহাটে-৪ আসন বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বাগেরহাটে দুর্গাপূজা ও জনদুর্ভোগের কারণে দুই দিনের হরতাল প্রত্যাহার

বাগেরহাটে দুর্গাপূজা ও জনদুর্ভোগের কারণে দুই দিনের হরতাল প্রত্যাহার

দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডাকা আগামী দুই দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান তারা।

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন চলমান রেখেছেন বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) ডাক দেয়া হয়েছে সকাল-সন্ধ্যা হরতালের।