গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ভেরেন্ডি বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, লাইসেন্সবিহীনভাবে দোকান ও গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল মজুতের দায়ে চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন:
এ সময় তার গোডাউনে অবৈধভাবে মজুত রাখা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫৯ হাজার ২৯০ টাকা।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়ের টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।




