যশোর সীমান্তে অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

আটক হওয়া ব্যক্তি
আটক হওয়া ব্যক্তি | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় মিলন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিভিন্ন বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—৪ হাজার পিস ইয়াবা, ২ বোতল এসকাফ সিরাপ, ৪৮ বোতল উইনসেরেক্স সিরাপ, ২০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা এবং ২৫২টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

এ সময় আটক করা হয় মিলন (৩৪) নামে এক ব্যক্তিকে। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দর্শনা এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।

আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এফএস