ঝিনাইদহ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ওষুধ-মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

জব্দ ওষুধ-মাদক ও চোরাচালানি পণ্য
জব্দ ওষুধ-মাদক ও চোরাচালানি পণ্য | ছবি: সংগৃহীত
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কোডিনযুক্ত সিরাপ, কীটনাশক ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) মহেশপুর সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী বিওপির একটি টহল দল আম বাগানের মাটির নিচে গর্ত করে রাখা ৬০ বোতল ভারতীয় সিরাপ ও ১৫৫৬ পিস ওষুধ উদ্ধার করে।

একই দিনে যাদবপুর বিওপির টহল দল গোপালপুর এলাকার একটি ঘাস খেতের পাশ থেকে ১৩৭ প্যাকেট অবৈধ ভারতীয় কীটনাশক জব্দ করে।

আরও পড়ুন:

এছাড়া আজ ১৩ সেপ্টেম্বর ভোরে লড়াইঘাট বিওপির আওতাধীন হালদারপাড়া এলাকার একটি কলা বাগান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন গহনা ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবির টহল জোরদার থাকায় চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত এসব মালামালের বিপরীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এফএস