গ্রেপ্তারকৃত— রিপন চন্দ্র দাস শ্রীমঙ্গল উপজেলার ০৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি (আনসার ক্যাম্পের পাশে) এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে জানতে পারে পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয় সেখান থেকে।
পরবর্তীতে তাদের তল্লাশি করে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ১২ বোতল রয়্যাল গ্রিন ডিলক্স ব্লেন্ডেড হুইস্কি, ৪ বোতল ম্যাজিক মোমেন্টস প্রিমিয়াম গ্রেন ওডকা, ৫ বোতল মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার প্রিমিয়ার গ্রেন হুইস্কি এবং ৫ বোতল স্টার্লিং রিজার্ভ রেয়ার বি৭ ব্লেন্ডেড হুইস্কি রয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করে। মদগুলোর বৈধ কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৫ টি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।





