দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

উদ্ধার করা গুলি
উদ্ধার করা গুলি | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি দল রাত ১১টা ৪৫ মিনিটে রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড়ের বদরগঞ্জ-পার্বতীপুর পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় সড়কের পাশে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে একটিতে ৫০ রাউন্ড এবং অপরটিতে ৪২ রাউন্ড—মোট ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা গুলির প্রকৃত মালিক বা এগুলো সেখানে কীভাবে এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জব্দ করা গুলি জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ আরও জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ইএ