ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার

২৪ টন সার উদ্ধার
২৪ টন সার উদ্ধার | ছবি: এখন টিভি
0

ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব সার উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন:

উক্ত অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি সার ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বিজিবি টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশে সার মজুত করা হচ্ছিলো। উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস