আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)



