টাঙ্গুয়ার হাওরে ৬ হাউসবোটকে জরিমানা

হাউসবোটে জরিমানা
হাউসবোটে জরিমানা | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ছয়টি হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ করায় এই জরিমানা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার অধিকাংশ হাউসবোট ইসিএ ভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের উদ্যোগে হাওরে অভিযান পরিচালনা করে ছয়টি হাউসবোটকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এছাড়া টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে আজকে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যেখানে ছয়টি হাউসবোট জেলা প্রশাসনের বেধে দেয়া নির্দেশনা অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।’

এসএস