হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
টুটুল ও তার পরিবারের দাবি, রাতে বাড়ি ফেরার সময় টুটুলের পথ আটকে গুলি ছুড়ে ও দেশিয় অস্ত্র দিয়ে তার ওপর এ হামলা চালানো হয়। এসময় প্রাণ রক্ষায় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা।
আরও পড়ুন:
ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ভেড়ামারা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আনোয়ারুল কবির টুটুল পৌরসভার সাবেক মেয়র, উপজেলা জাসদের সদস্য ও জেলা যুবজোটের সহ-সভাপতি ছিলেন। গত ২৯ জুন তিনি শারীরিক অসুস্থতা, পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও সব পদ থেকে পদত্যাগ করেন।




