পটুয়াখালীতে বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

পটুয়াখালীর বাউফলে বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি আলতাফ হোসেন ওরফে আনোয়ার বয়াতীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। আজ (রোববার, ১২ জুলাই) দুপুরে পটুয়াখালী শহরের সদর রোড এর লঞ্চঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পটুয়াখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় বাকপ্রতিবন্ধীকে ধর্ষণকারীকে আলতাফ হোসেন ওরফে মো. আনোয়ার বয়াতীকে (৪৮) গ্রেপ্তার করা হয়। সে বাউফলের ধরান্দী এলাকার আলী হোসেন ওরফে হাকিম বয়াতির ছেলে।

র‌্যাব আরো জানায়, বাকপ্রতিবন্ধীর ওপর নির্যাতনের পর তার ছোট বোন বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে। অভিযুক্ত রাজমিস্ত্রির কাজ করার সুবাদে তাদের বাড়িতে আসা যাওয়া করত এবং ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত।

অভিযুক্ত ভিকটিমের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন বাদীর বোন ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী মোল্লার ব্রিজের পাশে গেলে ভিকটিমকে অভিযুক্ত মজা খাওয়ানোর কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম বাড়ি এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত বললে ভিকটিমের বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করন।

উল্লেখ্য, যে চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সঙ্গে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এএইচ