বাকপ্রতিবন্ধী

পটুয়াখালীতে বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি আলতাফ হোসেন ওরফে আনোয়ার বয়াতীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। আজ (রোববার, ১২ জুলাই) দুপুরে পটুয়াখালী শহরের সদর রোড এর লঞ্চঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পটুয়াখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।

জমানো টাকাই কাল হলো বাকপ্রতিবন্ধী বুবির; মৃত্যুর পরও অধরা ঘাতকেরা
নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে মারধরের শিকার হয়ে ৭০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম ওরফে বুবির মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের কোনো স্পষ্ট পরিচয়ও মেলেনি এখনো।