
কলাপাড়ায় নিখোঁজের দু’দিন পর খাল থেকে শিশু রায়হানের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশু রায়হানের বস্তাবন্দি মরদেহ খাল থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।

ঘুমন্ত বাবার পাশ থেকে নিখোঁজ শিশু, এক সন্দেহভাজন আটক
পটুয়াখালীতে ঘুমন্ত বাবার পাশ থেকে রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। রহস্যজনক এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুটির খালু আল আমীন খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পটুয়াখালীতে এক শিক্ষার্থীর পর একে একে অসুস্থ আরও ৯
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে পাঠদান চলাকালে এক শিক্ষার্থীর অসুস্থ হওয়ার পর একে একে আরও ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
পটুয়াখালীতে চোরাচালানবিরোধী অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

পটুয়াখালী চাঞ্চল্যকর অটোচালককে হত্যার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার
পটুয়াখালী জেলার সদর থানাধীন চর জৈনকাঠী এলাকায় চাঞ্চল্যকর অটোচালক মো. জাকারিয়া শরীফ (২৮) হত্যার রহস্য উদঘাটনের পাশাপাশি মূল পরিকল্পনাকারী মো. সাইফুল ইসলামসহ (২৯) জড়িত তিনজন গ্রেপ্তার করেছে পুলিশ।

বাউফলে পৌর প্রার্থী ঘোষণায় উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ
পটুয়াখালীর বাউফলে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪, আহত অন্তত ১০
পটুয়াখালীতে এক অটোরিকশায় বেপরোয়া বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

অপহরণের নাটক সাজিয়ে চার বছর আত্মগোপনে, অতঃপর...
অপহরণ মামলায় অন্যদের ফাঁসানোর উদ্দেশে নিখোঁজের নাটক সাজিয়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে আব্দুল মান্নান প্যাঁদা (৭০) নামে এক বৃদ্ধকে উদ্ধার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) গভীর রাতে মাদারীপুরের কালকিনি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি পটুয়াখালী শহরের বাসিন্দা।

পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী কুয়াকাটা সড়কে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. শাকিল (২১) নামের এক রোগির মৃত্যু হয়েছে। বিষপানে আক্রান্ত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামের আরও দু’জন।

পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, ২ জেলে নিহত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুড়াগৌরঙ্গ নদীতে মাছ শিকাররত অবস্থায় বজ্রপাতে দুই জেলে মৃত্যু এবং আহত হয়েছে আরো তিন জেলে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলা অবস্থায় এ ঘটনা ঘটে।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন
পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বোতলনোজ ডলফিন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আব্দুল জলিল ডলফিনটির মরদেহ দেখতে পান। এরপর তিনি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) ডলফিন রক্ষা কমিটি ও বন বিভাগের সদস্যদের অবহিত করেন।

বরগুনায় বসতঘর থেকে প্রাণঘাতী বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে বিরল ও অত্যন্ত বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেলে উদ্ধার করা সাপটি টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)-র সদস্যরা।