ফেনীতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ঘরের চাল কেটে ঢুকে হত্যাকারী
ঘরের চাল কেটে ঢুকে হত্যাকারী | ছবি: সংগৃহীত
0

ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে হাত-পা বেঁধে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (শুক্রবার, ২৬ জুন) রাতে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকার কুয়েত প্রবাসী নুরুল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধাপাকা ঘরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে তার স্ত্রী কাজলকে হাত-পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঐ দম্পতির তিন সন্তান রয়েছে।

এদিকে, ছাগলনাইয়া উপজেলার নতুন সমিতি বাজার এলাকা থেকে যুবায়ের পারভেজ নামে আরেক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ইএ