আজ (মঙ্গলবার, ২৬ মে) যশোর আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানে ১৭০টি শাড়ি, ৪০টি ভারতীয় তৈরি পোশাক, ৩টি কম্বল, ১৭১ কেজি ফুসকা, ৩৯৫টি খাদ্যসামগ্রী, ৫৩৪টি বিভিন্ন ধরনের চকলেট এবং ২ হাজার ১৮৪টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করে।
আরও পড়ুন:
বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৭৮ হাজার ৪০ টাকা।
যশোর (৪৯) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান চলমান থাকবে।’





