স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নেই রিয়ালের কোনো খেলোয়াড়, বইছে আলোচনার ঝড়

স্পেনের বিশ্বকাপ দলে ডাক না পাওয়া রিয়ালের দুই খেলোয়াড় কারবাহাল ও হুইসেন
স্পেনের বিশ্বকাপ দলে ডাক না পাওয়া রিয়ালের দুই খেলোয়াড় কারবাহাল ও হুইসেন | ছবি: সংগৃহীত
0

প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। এ নিয়ে ফুটবল বিশ্বে বইছে আলোচনার ঝড়।

যদিও বিশ্বকাপের দলে যুক্ত হওয়ার আলোচনায় এগিয়ে ছিলেন রিয়ালের ডিন হুইসেন ও দানি কার্বাহাল। তবে শেষ দিকে ইনজুরির কারণে তাদের দলে অন্তর্ভূক্ত করেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আরও পড়ুন:

তবে এর কড়া সমালোচনা করেছেন রিয়াল তারকা হুইসেন। ফুটবলভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে লা লিগার ‘টিম অব দ্য সিজন’ এ রাখে। আর সেই একাদশের রেটিং পয়েন্টের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন হুইসেন।

এমন পোস্টে সরাসরি কিছু না বললেও এর মাধ্যমে রিয়ালের এ তারকা যে দে লা ফুয়েন্তেকে এক প্রকার খোঁচাই দিয়ে দিলেন, তা আন্দাজ করে নিচ্ছেন ফুটবল সংশ্লিষ্টরা।

এসএইচ