এ মৌসুমকে সুস্পষ্ট ব্যর্থ বলে আখ্যা দিয়ে ক্লাবের ফুটবল কাঠামোর বড় পরিবর্তন আনার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শেষ ম্যাচে কাহলিয়ারির কাছে ২-১ ব্যবধানে হারে এসি মিলান। শেষ আট ম্যাচে মাত্র দুই জয়ে পাঁচে থেকে মৌসুমের ইতি টেনেছে।
আরও পড়ুন:
টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়া মিলানকে খেলতে হবে ইউরোপা লিগে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইতালি থেকে প্রতিনিধিত্ব করবে ইন্টার মিলান, নাপোলি এবং রোমা।
ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি দ্বিতীয়বারের মতো এসি মিলানে যোগ দেন। এর আগে, ২০১০ থেকে ২০১৪ এই চার বছর মিলানের ডাগ আউট সামলেছেন এ ইতালিয়ান কোচ।





