মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩, দুটি মোটরসাইকেল জব্দ

র‍্যাবের অভিযানে গ্রেপ্তাররা
র‍্যাবের অভিযানে গ্রেপ্তাররা | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৭০ বোতল ইসকফ সিরাপ ও ২৪ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এসময় তাদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ (সোমবার, ৪ মে) দুপুরে র‌্যাব জানায়, গতকাল (রোববার, ৩ মে) রাত প্রায় ৮টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গলের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এসময় ৩ জনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়।

আটকদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল ইসকফ সিরাপ এবং একটি কার্টুন থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

গ্রেপ্তাররা হলেন— আহমদ আলী (২৪), লিয়াকত আলী (২৮) ও আরমান আলী (১৯)। তারা সবাই কুলাউড়া উপজেলার বাসিন্দা হাজিপুর ইউনিয়ন ও শরীফপুর ইউনিয়নের বাসিন্ধা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপারকে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ