জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযানে নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল আলিম ক্লিনিকে অভিযান চালান।
লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, চিকিৎসা সেবার মান খারাপ, কোনো ডাক্তার, নার্স না থাকা, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনাসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণ পাওয়ায় ক্লিনিক দু’টি সিলগালা করেন তিনি।
আরও পড়ুন:
একইসঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুল রহমান শফিকে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসাবে ডা. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এনএসআইয়ের যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ বি এম লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।





