এনএসআই
অনিয়মের অভিযোগে পাবনার ২ ক্লিনিক সিলগালা

অনিয়মের অভিযোগে পাবনার ২ ক্লিনিক সিলগালা

পাবনা শহরের দু’টি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দুই ক্লিনিক মালিককে কারাদণ্ড, জরিমানা ও ক্লিনিক দু’টি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরের শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউন পাড়ায় সালেহা ক্লিনিকে এ অভিযান চালানো হয়।

‎নানা অভিযোগে বরিশালের ৭ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

‎নানা অভিযোগে বরিশালের ৭ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ টেস্ট কিট রাখাসহ নানা অভিযোগে বরিশালের সাতটি ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ ৬৭ হাজার টাকার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাবনায় মজুতকৃত বিপুল ডিজেল জব্দ, প্রশাসনের জরিমানা

পাবনায় মজুতকৃত বিপুল ডিজেল জব্দ, প্রশাসনের জরিমানা

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ডিজেল মজুত করার দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় ও জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইউরোপমুখী মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইউরোপমুখী মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের টার্গেট করে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল নতুন এক মানবপাচার চক্র। নেপালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অমানবিক নির্যাতনের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় ছিল তাদের মূল কৌশল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দীর্ঘদিন নজরদারিতে রাখার পর অবশেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগীয় গোয়েন্দা (ডিবি) পুলিশ চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিবি।

গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির: তদন্ত কমিশনের প্রতিবেদন

গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির: তদন্ত কমিশনের প্রতিবেদন

দেশে সংঘটিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) জড়িত ছিল। এমন তথ্য উঠে এসেছে গুম বিষয়ক তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে।

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে অভিযান

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে অভিযান

ময়মনসিংহের কিসমত এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অবৈধ বালু উত্তোলনের বন্ধে অভিযান পরিচালনাকালে ৩টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে, সেনাবাহিনীর ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের যৌথ অভিযান পরিচালনাকালে এক কিলোমিটার এলাকা জুড়ে ৩ টি অবৈধ ড্রেজার মেশিন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়।

শেরপুরে বিনামূল্যে বিতরণের সরকারি ৯ হাজার বইসহ ট্রাক চালক আটক

শেরপুরে বিনামূল্যে বিতরণের সরকারি ৯ হাজার বইসহ ট্রাক চালক আটক

শেরপুরে বিক্রির উদ্দেশে নেওয়া বিনামূল্য বিতরণের সরকারি ৯ হাজার বইসহ ট্রাক চালককে আটক করেছে সদর থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) দুপুর ১ টায় এতথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে জেল-জরিমানা

নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে জেল-জরিমানা

নওগাঁর পত্নীতলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে এক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ দুই ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ‍ও জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর। নওগাঁ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল

চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে যাওয়ার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের পর লন্ডন যাত্রা বাতিল করে।

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা।

সিলেট বিমানবন্দরে ১০৫টি বারসহ ১৬ কেজি স্বর্ণ জব্দ

সিলেট বিমানবন্দরে ১০৫টি বারসহ ১৬ কেজি স্বর্ণ জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা। আজ (বুধবার, ২৮ আগস্ট) সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দু'টি লাগেজ তল্লাশি করে ১০৫টি স্বর্ণের বার, চারটি স্বর্ণের পেস্টের চাকাসহ ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল সরোয়ার ফরিদ

এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল সরোয়ার ফরিদ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নতুন মহাপরিচালক হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।