স্থানীয়রা জানান, আজ বিকেল ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল খেতে পান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ‘মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দু’জনকে মাটিচাপা দেয়া হয়।’
তিনি জানান, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।





