পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার হওয়া যুবক
গ্রেপ্তার হওয়া যুবক | ছবি: এখন টিভি
2

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। আজ (সোমবার, ১৩ এপ্রিল ) দুপুরের দিকে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

ঈশ্বরদীর রূপপুর এলাকায় এ অভিযানে সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আটক সোহেল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।

আরও পড়ুন:

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি প্রাইভেটকার ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএস