কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মধুপুরের জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতীর মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইলের ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদরের লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯) সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)।
আরও পড়ুন:
সদর থানার ওসি রুহুল আমিন বলেন, ‘গতকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) রাতে সদর উপজেলায় পৃথকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।’
পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে সাত দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





