নারায়ণগঞ্জে অবৈধ মজুতকৃত প্রায় ১৪ হাজার লিটার ডিজেল উদ্ধার

উদ্ধার হওয়া ডিজেল
উদ্ধার হওয়া ডিজেল | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার, ৩১ মার্চ) রাতভর জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার, ১ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অভিযানে গতকাল সন্ধ্যা প্রায় ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে মজুতকৃত ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

আরও পড়ুন:

এ ঘটনায় মজুতদার সিফাতকে ছয় হাজার টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অপর এক অভিযানে, গোদনাইলের মেঘনা ডিপো সংলগ্ন এস.এ. রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে তিন হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এসএস