আজ (শুক্রবার, ১৩ মার্চ) বিকেলে সদর উপজেলার বেগুনটাল ও তোরাপগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বেগুনটাল বাজারের জিন্নত স্টোর ১০৮ টাকা লিটার ডিজেল বিক্রি করায় পাঁচ হাজার টাকা ও তোরাপগঞ্জ বাজারের নজরুল ইসলাম ১১৬ টাকার পেট্রোল ১৭০ টাকা বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





