
‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা; ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ ৩ বাক্স পাসপোর্ট
অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীতে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামের একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা এবং তিন বাক্স পাসপোর্ট জব্দ করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

নেত্রকোণায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
নেত্রকোণার দুর্গাপুরে ১৪ বছরে কিশোরীকে বিয়ে দেয়ার চেষ্টা প্রতিহত করলো উপজেলা প্রশাসন। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এই বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস; সোর্সের ২ বছরের কারাদণ্ড
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর এক সোর্সকে গ্রেপ্তার করা হয়েছেন। কুখ্যাত এক মাদককারবারিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মো. শাওন কাজী (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

চিত্রনায়ক সালমান শাহের মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
চিত্রনায়ক সালমান শাহের (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

বোয়ালমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার; হোমিওপ্যাথি সেন্টারকে জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

৬ জেলায় মোতায়েন করা সেনাদের থাকছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
দেশে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?
মৃত্যুর ৩০ বছর পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এবার তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তিন দশক পর কঙ্কাল থেকে আদৌ কি খুনের আলামত মেলা সম্ভব?

৩০ বছর পর কবর থেকে সালমান শাহের মরদেহ উত্তোলনের নির্দেশ
হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃতদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মরদেহ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন।

যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জেল ও জরিমানা
যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় সিদ্দিক আলী নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের উদ্যোগে শহরতলীর শেখহাটি এলাকায় মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জে হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের অর্থ ও কারাদণ্ড
নারায়ণগঞ্জে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুরে প্রভাতী হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা অর্থদণ্ড
গলায় টিউমার অপারেশনের পর কিশোরী মিমের (১৫) মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার জেরে প্রভাতী (প্রা.) হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

সারা দেশে মজুত করা ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
সারা দেশে ভোজ্যতেলের অবৈধ মজুত মোকাবিলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে র্যাব দেশের বিভিন্ন এলাকায় মজুত করা প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করেছে।