ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকালের ঘটনার জেরে আজ সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পাওনা টাকা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই গোষ্ঠির লোকজন অংশ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

এসএস