Recent event

পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে আটক করেছে কোস্ট গার্ড
রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে আটক করেছে কোস্ট গার্ড | ছবি: সংগৃহীত
0

৫০ লাখ টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর এলাকার খেপুপাড়া গার্লস স্কুল কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম।

আটক কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের কর্মী।

আরও পড়ুন:

তবে এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, ‘কাজল মৃধা শহরের একজন বিশিষ্ট বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকাসহ তার আটকের ঘটনার সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির দলীয় সম্পর্ক নেই।’

ওসি রবিউল ইসলাম বলেন, ‘কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের আবাসিক এলাকা থেকে রেজাউল করিমকে ব্যাগভর্তি টাকাসহ আটক করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।’

এসএস