আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানিকগঞ্জ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।
সংবাদে সম্মেলনে তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার এলাকায় ব্রিজের নিচে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫৪ জন এবং পুলিশের ২১ জন সদস্য। উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিরাপদে ধ্বংস করে। অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেনেন্ট কর্নেল ওয়াসিম আকরাম বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করেছে যৌথবাহিনী। এছাড়া যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচন ঘিরে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, এএসপি আব্দুল্লাহ আল মামুন, ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মো. সাকিফ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ।





