সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

সংখ্যালঘু সম্প্রদায়ের বৈষম্য দূর ও সমস্যার সমাধানে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, সংখ্যালঘুদের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলা সরকারের যেমন দায়িত্ব বিরোধী দলেরও তেমন দায়িত্ব।

আজ (বুধবার, ১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দর সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক হিসেবে সবার যথাযথ অধিকার নিশ্চিত হোক এটাই জামায়াতের প্রত্যাশা। ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।’

এ সময় মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তিনি। এসময় সংবিধান সংশোধনের বর্তমান প্রক্রিয়ার সঙ্গে একমত না হওয়ায় সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না দলটি। বিরোধী দলের মতামত উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় হিন্দু জোটের নেতা সুব্রত চৌধুরী জানান, সামাজিক রাজনৈতিক ও ধর্মীয়সহ সব ধরনের কর্মকাণ্ডে পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এএইচ