Recent event

ঘোড়াঘাটে যৌথবাহিনীর অভিযান, বিভিন্ন যানবাহনকে ৫১ হাজার টাকা জরিমানা

যৌথবাহিনীর অভিযান
যৌথবাহিনীর অভিযান | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের ঘোড়াঘাটে চেকপোস্ট বসিয়ে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় ১২টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা করেছে যৌথবাহিনী। আজ (শনিবার, ২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের সামনে ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই (ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ) আবুল কালাম আজাদ।

ঘোড়াঘাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, ‘ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মহাসড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা, প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া চারটি, হেলমেট ছাড়া সাতটি এবং রেজিস্ট্রেশন না থাকায় একটি মামলা দেয়া হয়।

যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়েছে চালকদের।

জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তায় এ ধরনের অভিযান অব্যবহৃত থাকবে বলে জানান আবুল কালাম আজাদ।

এসএস