ডি সিলভার অধিনায়কত্বে ৩৫ ম্যাচ খেলে শ্রীলঙ্কা জিতেছে ৭টি টেস্ট, বিপরীতে হার ৮টিতে আর ড্র হয়েছে বাকি ৩ ম্যাচ। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ও ওভালে ঐতিহাসিক টেস্ট জয় তার নেতৃত্বের অন্যতম উজ্জ্বল অধ্যায়।
তবে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে পড়েছিল দল। তাছাড়া চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাওয়ায়, নতুন নেতৃত্বের ভিত্তি গড়ে দিতেই এই তার সরে যাওয়া। অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে দলে থাকছেন তিনি।
আগামী ৯ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ দিয়েই শুরু হবে লঙ্কানদের নতুন অধ্যায়। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় আছে কুশল মেন্ডিসের নাম।





