
সরবরাহ বেশি, দাম কম—কলা বিক্রিতে খরচ তুলতে হিমশিম কৃষক
দিনাজপুরের কাহারোলের দশমাইল কলার হাটে প্রতিদিন চলছে কোটি টাকার বেচাকেনা। তবে বাজারে কলার সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। অন্যদিকে বেড়েছে উৎপাদন ও পরিবহন খরচ। ফলে কলা বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছেন না অনেক কৃষক।

৮ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারো শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনাজপুর হিলি স্থলবন্দরে টানা ৭ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী
শারদীয় আনন্দ, ভক্তি আর দেবী দুর্গার আগমনে আলোকিত এক পবিত্র দিন মহাসপ্তমী। ভোরের শুরুতেই সপ্তমী লগ্নে শঙ্খসুর, ঢাকের তালে ঘট স্থাপন, দেবির আহুতি আর নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে সারা দেশে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী।

নিরাপত্তা সরঞ্জামের অভাব, ঝুঁকির মুখে দিনাজপুরের চালকল শ্রমিকরা
দিনাজপুরের হাজারো চালকল ও চাতাল শ্রমিকরা কাজ করছেন নানা ঝুঁকির মধ্যে। ২০১৭ সালের ভয়াবহ বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক নিহত হওয়ার পরও গত ৯ বছরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। শ্রমিকদের অভিযোগ, নিরাপত্তা সরঞ্জামের ঘাটতির পাশাপাশি রয়েছে মজুরি বৈষম্য।

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা; চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এসময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি গাড়ি আটকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

হিলিতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ আহত ৪
দিনাজপুরের হিলিতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার ধরন্দা ফকিরপাড়া মসজিদের সামনে হিলি-বিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তুচ্ছ ঘটনায় তিন ভাইয়ের মারামারি, প্রাণ গেলো ছোটভাইয়ের
দিনাজপুরে ধানের জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোটভাই মুকুল হোসেনের (৩৫) মৃত্যর ঘটনা ঘটেছে। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাতে তার তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ধানক্ষেতে মরদেহ
দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল ইসলাম (৪৩) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ৫ অক্টোবর) সকালে উপজেলার ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরের বিরামপুরে চারটি উপজেলার খেলোয়াড় নিয়ে খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) বিকেলে বিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার সার্বিক প্রসার ও অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার কর্তৃক গৃহীত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলার উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো দূরদর্শী পদক্ষেপগুলো দীর্ঘদিনের পরিকল্পনার ফসল, যা গত ৭ মাসে বাস্তবায়ন শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।’

হিলি সীমান্তে মাদকের সহজলভ্যতা ও বিস্তারে বাড়ছে উদ্বেগ
হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক। পূর্বে শহরকেন্দ্রিক বিস্তার থাকলেও এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে মাদকের প্রকোপ। এতে উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। তবে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হচ্ছে বলে জানান পুলিশ।