গতকাল বুধবার (১৪ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, সদর ইউএনও শোয়াইব আহমেদ, সদর কৃষি কর্মকর্তা মনির হোসেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলীসহ আম চাষিরা।
এর আগে, সাতক্ষীরার জেলা প্রশাসন ঘোষিত আম ক্যালেন্ডারের নির্দেশনা উপেক্ষা করেই বাজারে আম তোলেন বিক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের আম সংগ্রহের নির্দেশনা ২০ মে’র আগেই গাছে আম পরিপক্ব হয়ে ঝরে পড়ছে, সে জন্য বাধ্য হয়ে বাজারে আম তুলছেন তারা। এ ছাড়া চাহিদা অনুযায়ী দাম না পাওয়ারও অভিযোগ করেছেন তারা।
সভায় আলোচনা শেষে জাতীয় স্বার্থে গরমের কারণে আম দ্রুত পেকে যাওয়ায় আগের নির্ধারিত সময় সূচি এগিয়ে আনা হয়েছে।
গতকাল শহরের সুলতানপুর বাজারে গিয়ে দেখা যায়, হিমসাগর আমে বাজার সয়লাব। প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। তবে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। জানান, এই আম কয়েকদিন আগে বাজারে তুলতে পারলে ৩২০০ থেকে ৩৫০০ টাকায় প্রতি মণ বিক্রি হতো।


 founder Abhijeet Dipke-320x167.webp)


