
শ্রমিক সংকট সামলাতে যশোরের কৃষকদের ভরসা ধান রোপণ মেশিন
যশোরে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ছে। শ্রমিক সংকট আর বাড়তি খরচের চাপ সামলাতে কৃষকরা এখন ব্যবহার করছেন ধান রোপণ মেশিন। এতে কম সময়ে বেশি জমিতে ধান রোপণ করা যাচ্ছে। যার ফলে একদিকে যেমন উৎপাদন খরচ কম হবে, অন্যদিকে ফলনও বৃদ্ধি পাবে বলে দাবি কৃষি বিভাগের।

গ্রাফটিংয়ে ফলন-লাভ; আমদানিতে লোকসানের শঙ্কা টমেটো চাষিদের
গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান মৌলভীবাজারের কৃষক। যদিও টমেটো ও কাঁচামরিচ আমদানির কারণে এবার বাড়ছে লোকসানের শঙ্কা। সার, কীটনাশকসহ সব জিনিষের দাম চড়া হলেও টমেটোর দাম কম। টমেটোর জন্য আলাদা হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার পাশাপাশি স্বল্পসুদে ঋণ দেয়ার দাবি কৃষকদের।

শীতের ফল বরই মিলছে সারা বছর; লাভজনক হওয়ায় চাষে আগ্রহী কৃষকরা
শীত মৌসুমের পরিচিত ফল-বরই। তবে এখন আর শুধু মৌসুমের অপেক্ষায় থাকতে হচ্ছে না। আধুনিক জাত ও কৃষি প্রযুক্তির কল্যাণে বছরের অন্য সময়েও যশোরে ফলছে সুস্বাদু বরই। লাভজনক হওয়ায় বাড়ছে চাষিদের আগ্রহও।

কুষ্টিয়ায় সার সংকটে দিশেহারা কৃষক; কৃষি অফিস বলছে ‘সংকট নেই’
কুষ্টিয়ায় সার সংকটে দিশেহারা কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ডিলারদের কাছে চাহিদামতো সার না পাওয়ায়, বাইরে থেকে কিনছেন চড়া দামে। সবচেয়ে বেশি সংকট ইউরিয়া ও টিএসপি সারের। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় অতিরিক্ত সার ব্যবহৃত হচ্ছে। কৃষি অফিস বলছে, সারের কোনো সংকট নেই। সবই সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের কারসাজি।

নওগাঁয় কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে কৃষকরা
নওগাঁয় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ৫০ কেজির ডিএপি ও ইউরিয়া সার সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নেয়ার অভিযোগ উঠেছে। যদিও কৃষি বিভাগ বলছে, সারের কোনো সংকট নেই।

ফরিদপুরে প্রায় ২ লাখ টন পাট উৎপাদনের আশা
দেশের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও জাগ দেয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় এবার পাটের ফলন, রং ও গুণগত মান ভালো হয়েছে। কৃষি বিভাগের আশা, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৬ হাজার টন পাট উৎপাদন হবে।

দেখতে যেন আপেল, জাপানের জাতীয় ফলের চাষে আগ্রহ বাড়ছে যশোরে!
যশোরে চাষ হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। দেখতে অনেকটা আপেলের মতো এই ফল চাষ করে সফল হয়েছেন চৌগাছার এক কৃষক। তার বাগান দেখতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ, আগ্রহ বাড়ছে পার্সিমন চাষে। কৃষি বিভাগ বলছে, স্থানীয় মাটিতে ফলটির ভালো সম্ভাবনা রয়েছে। চাষ বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও সম্ভব।

ফরিদপুরে পেঁয়াজের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে
ন্যায্য দাম নিয়ে শঙ্কা
ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে জেলায় পেঁয়াজের উৎপাদনও হয়েছে ব্যাপক। তবে উৎপাদন বেশি হলেও বর্তমানে চাষি পর্যায়ে পেঁয়াজের দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। প্রকারভেদে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা দরে।

পাল্লা দিয়ে বাড়ছে মরিচের দাম
ধারাবাহিকভাবে চলা ভারী বৃষ্টিতে গ্রীষ্মকালীন মরিচ চাষে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। অতিবৃষ্টির কারণে মাঠের অধিকাংশ মরিচ গাছ পচে ও মারা যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এদিকে মরিচের সরবরাহে ঘাটতি হওয়ায় ভোক্তা পর্যায়ে কেজি প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৩২০ টাকায়।

পাহাড়ে বাড়ছে লটকন চাষ; বদলে যাচ্ছে পতিত জমির চিত্র
শেরপুরের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে লটকন চাষ। একসময় পতিত ও অনাবাদি পড়ে থাকা পাহাড়ি জমিতে এখন গড়ে ওঠছে লটকনের বাগান। কম পরিচর্যা, ভালো বাজারদর ও লাভজনক হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক।