তার সঙ্গে থাকা স্বজনরা জানান, বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেয়ার ব্যাপারে হাফিজুর রহমান ছিলেন বেশ খুশি।
আরও পড়ুন:
ভোট প্রদান শেষে হাফিজুর রহমান বলেন, ‘ভোট দেয়া আমার অধিকার। যতদিন বেঁচে আছি, ততদিন দেশের জন্য দায়িত্ব পালন করে যেতে চাই।’
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রবীণ এ ভোটারের উপস্থিতি অন্যদেরও উৎসাহিত করেছে। তরুণ ভোটাররাও তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।
স্থানীয়রা জানান, হাফিজুর রহমানের এ অংশগ্রহণ প্রমাণ করে গণতন্ত্রের চর্চায় বয়স কোনো বাধা নয়।





