আজ (বুধবার, ২১ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে। পরে তাদের সঙ্গে সদর থেকে আরও দুইটি ইউনিট যোগ দেয়।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমারা আসার আগেই এ ঘটনায় দগ্ধ দুই টেকনিশিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলের মালিক ইকবাল হোসেন নিজের টেকনিশিয়ানদের ডেকে নিয়ে সেটি মেরামত করানোর চেষ্টা করেন। এসময় বিকট শব্দ হয় এবং আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২ জন আহত হন বলে দাবি তাদের। আহত ব্যক্তিদের মধ্যে টেকনিশিয়ান ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া দগ্ধ হয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’





