জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
আহত চীনা নাগরিক জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

আহত চীনা নাগরিক জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্নেস দুর্ঘটনায় দগ্ধ চীনা প্রকৌশলী জেংলিং হংকে দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে দগ্ধ এই চিকিৎসাধীন প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী।

‘আমিও মরব, তোদেরও মারব’ বলে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু

‘আমিও মরব, তোদেরও মারব’ বলে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে ইমন (২৫) মারা গেছেন। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ স্ত্রী-সন্তানের পর মারা গেলেন বাবা মাইদুলও

নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ স্ত্রী-সন্তানের পর মারা গেলেন বাবা মাইদুলও

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে সবশেষ আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) ভোরে মারা গেলেন রাজমিস্ত্রি মাইদুল (২৪)। এর আগে, গত শনিবার মাইদুলের ৮ বছরের শিশু সন্তান মারুফ এবং সোমবার (১০ আগস্ট) সকালে স্ত্রী বিউটি (২৪) মারা যান।

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে ক্যান্টিনে বিস্ফোরণ: মারা গেলেন আরও এক দগ্ধ, মৃতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জে ক্যান্টিনে বিস্ফোরণ: মারা গেলেন আরও এক দগ্ধ, মৃতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কাউছার (৩০) নামের আরও একজন মারা গেছেন। আজ (সোমবার, ১৮ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জন।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র পেলো দগ্ধ আরিয়ান

মাইলস্টোন ট্র্যাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র পেলো দগ্ধ আরিয়ান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়ান আফিফকে ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ এক মাস বয়সী শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ এক মাস বয়সী শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক মাস বয়সী শিশু ইমন উদ্দিন রাইয়ানের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আরও দুই শিশুর মৃত্যু, ভর্তি ৪০

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আরও দুই শিশুর মৃত্যু, ভর্তি ৪০

বার্ন ইনস্টিটিউটের ব্রিফিং

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমান ৪০ জন ভর্তি রয়েছেন। আজ (শুক্রবার, ২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং হাসপাতালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ২৫ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

‘আমরা একসঙ্গে কেন মরলাম না’, বিমান বিধ্বস্তে নিহত উক্যচিংয়ের মায়ের বিলাপ

‘আমরা একসঙ্গে কেন মরলাম না’, বিমান বিধ্বস্তে নিহত উক্যচিংয়ের মায়ের বিলাপ

'আমার বুকের ধন একলা মরলো কেন? আমরা একসঙ্গে কেন মরলাম না। মৃত্যুর আগে বার বার আমাকে দেখতে চেয়েছিল। কিন্তু দেখা হলো না। আমরা বুকের ধন এখন আর দেখা হবে না।’— মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় একমাত্র সন্তানের মৃত্যুতে এমন বিলাপে বার বার মূর্ছা যাচ্ছিলেন তেজিপ্রু মারমা।

মাইলস্টোনে শিক্ষার্থী সায়ানের মৃত্যু, লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম

মাইলস্টোনে শিক্ষার্থী সায়ানের মৃত্যু, লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের (১৪) মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সায়ানের মরদেহ বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল ৩ টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে সায়ানের মরদেহ দাফন করা হবে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জনই শিশু: ডা. সায়েদুর রহমান

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জনই শিশু: ডা. সায়েদুর রহমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।